Election Commission: ‘৩ বছর একই জেলায় রয়েছেন, তাঁদের বদলি করুন’, রাজ্যকে নির্দেশ কমিশনের

কলকাতা: আধিকারিকদের বদলি নিয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে ফের চিঠি নির্বাচন কমিশনের (Election Commission)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাংলায় ৭ মে পর্যন্ত চলতি সরকারের সময়সীমা। বিধানসভা নির্বাচনের আগে থেকে যে সকল নির্বাচনী আধিকারিক তিন বছর একই জেলায় রয়েছেন, তাঁদের দ্রুত বদলির নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। মুখ্য সচিবকে-CEO-কে চিঠি নির্বাচন কমিশনের।

সংশ্লিষ্ট চিঠিতে কোন আধিকারিকদের বদলি করতে হবে তার একটি  কমিশন বলেছে, কোনও ডিইও (DEO), আরও (RO), এআরও (ARO), পুলিশ ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর বা তার উর্ধ্বে কোনও আধিকারিককে এমন জায়গায় বদলি করতে হবে, যেখানে তাঁরা আগে কাজ করেননি। অর্থাৎ ত বিধানসভা বা উপনির্বাচনে যেখানে তিনি আগে ছিলেন সেখানেই ফের বদলি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।

এখানে উল্লেখ্য, এর আগেও আধিকারিকদের নিয়ে বার্তা দিয়েছিল নির্বাচন কমিশন। গত বছরের অগস্টে নির্বাচন কমিশনের তরফে একটি চিঠি লেখা হয়েছিল। সেখানে বারুইপুর, ময়নার এইইআরও এবং ইআরও-র বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বলা হয়েছিল। সেই সময় মুখ্যসচিব ছিলেন মনোজ পন্থ। তিনি দিল্লিতে গিয়ে বৈঠকও করেন। সেই সময় পদক্ষেপ বলতে শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছিল ওই আধিকারিকদের। এফআইআর হয়নি। সেই নিয়েও চিঠি দিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🟢 Join WhatsApp