‘২৫ শতাংশ ডিএ এখনই দিতে হবে…।’ এবার সুপ্রিম কোর্টের সেই রায়কেই অস্ত্র সংগ্রামী যৌথ মঞ্চের। সরকারের উপর চাপ বাড়াতে পথে আন্দোলনকারীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। এবার সরকারি কর্মচারীদের একাংশের মিছিলেন যোগ দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আন্দোলনকারীদের অভিযোগ, সুপ্রিম নির্দেশ থাকলেও রাজ্য সরকার গড়িমসি দেখাচ্ছে। ডিএ নিয়ে যে যে নির্দেশ দেওয়া হয়েছে তা তারা মানছেন না। সরকার কেন ডিএ এখনও দিচ্ছে না? কয়েকদিন আগেও তারা গিয়েছিলেন নাবান্নে। তাই আন্দোলনেই থাকতে চাইছেন তাঁরা। মঞ্চের আরও অভিযোগ, সরকার এখনও অবধি সুপ্রিম নির্দেশ মেনে ডিএ-র কোনও ঘোষণা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🟢 Join WhatsApp