আর ইডি-সিবিআই নয়। এবার সাত-সকালে আয়কর হানা কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে। রাজ্যের প্রায় কুড়িটি জায়গায় চলছে তল্লাশি। নিউটাউনের অ্যাকশন এরিয়া তিন অভিজাত আবাসনের টাওয়ার ৩ ও ন’তলায় চলছিল তল্লাশি অভিযান।
অপরদিকে, নতুন কয়লা মামলায় বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে তলব করেছে ইডি। আজই তাঁকে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে কয়লা মামলায় মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় ইডি। মনোরঞ্জনের পাশাপাশি লালা ঘনিষ্ট কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডলকেও আজ তলব করা হয়েছে ।
